×

জাতীয়

নতুন চাকরি পেলেন প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম

নতুন চাকরি পেলেন প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। ছবি : সংগৃহীত

বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার নতুন চাকরিতে যোগ দিয়েছেন। তিনি বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি লিখেছেন, “আমি একটি নতুন ইংরেজি সংবাদপত্র, দ্য ডেইলি ওয়াদা এর নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান করেছি। আপনাদের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি।”

দেশে নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত প্রজ্ঞাপন মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত হয়ে জারি করা হয়। একই সঙ্গে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজও বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে সাবেক প্রেসসচিব শফিকুল আলমও ‘দ্য ডেইলি ওয়াদা’ এর সম্পাদক হিসেবে যোগদান করেছেন।

আরো পড়ুন : নতুন চাকরি পেলেন সদ্যসাবেক প্রেস সচিব শফিকুল

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App