×

জাতীয়

অগ্নিদগ্ধ প্রথম আলোতে শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম

অগ্নিদগ্ধ প্রথম আলোতে শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’

ছবি: সংগৃহীত

প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবনে শুরু হলো ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শুরু হওয়া অগ্নিকাণ্ডকবলিত ভবনটি নিয়ে শিল্পী মাহ্বুবুর রহমানের ‘আলো’ নামের এই প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সর্বস্তরের দর্শকদের জন্য প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রকে সুসংহত করতে দেশের সাংবাদিকদের মধ্যে দৃঢ় ঐক্য সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করেন।

এদিন বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ভবনের সামনে দেশের সংবাদপত্রের মালিক, সম্পাদক, সাংবাদিক নেতা ও গণমাধ্যমের কর্মীরা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। 

২০২৫ সালের ১৮ ডিসেম্বর রাতে প্রতিহিংসাপরায়ণ উগ্রবাদী ওসমান হাদির মৃত্যুকে ব্যবহার প্রথম আলো ও ডেইলী স্টার কার্যালয়ে হামলা চালায়। তারা ব্যাপক তাণ্ডব করে এবং প্রথম আলো কার্যালয়ের শার্টার ও বড় বড় কাচের দরজা ভেঙে ফেলে। ভেতরে ঢুকে তারা লুটপাট চালায়। জিনিসপত্র ভাঙচুর করে ও আগুন জ্বালিয়ে দেয়। ডেইলি স্টার ভবনেও ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা।

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, ‘আজ সম্পাদক, সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের এই উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা এখানে শুধু বিধ্বস্ত ভবন দেখব না; চিন্তাকে রুদ্ধ করার ঘৃণ্য হামলা এবং সেখান থেকে উত্তরণে চেষ্টাও দেখব। আমদের কথা বলার অধিকারে সোচ্চার থাকার প্রেরণাও জোগাবে এই প্রদর্শনী।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে হুথিদের প্রাণঘাতী হামলা, বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড়

সৌদিতে হুথিদের প্রাণঘাতী হামলা, বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড়

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App