×

জাতীয়

রোহিঙ্গা শরণার্থীদের পাশে ওজিল ও এরদোয়ান পুত্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম

রোহিঙ্গা শরণার্থীদের পাশে ওজিল ও এরদোয়ান পুত্র

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা শরণার্থীদের মানবিক অবস্থা পর্যবেক্ষণ করতে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান এবং বিশ্বকাপজয়ী সাবেক জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তারা। পরে দুপুরে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যায় প্রতিনিধিদল।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, ‘প্রতিনিধিরা ক্যাম্পে স্থাপিত তুর্কি ফিল্ড হাসপাতাল এবং তুরস্কভিত্তিক সংস্থা টিআইকেএ পরিচালিত এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার পরিদর্শন করবেন। একই সঙ্গে রোহিঙ্গাদের অংশগ্রহণে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন তারা।’

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উখিয়া সফর শেষে ইফতারে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গী হবেন বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল। ইফতার পরবর্তী কর্মসূচী শেষ করে আজই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App