×

জাতীয়

বাজার নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ ছোলা আমদানির অনুমোদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম

বাজার নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ ছোলা আমদানির অনুমোদন

ছবি: সংগৃহীত

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের জন্য চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেড় হাজার টন ছোলা আমদানির অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে মসুর ডাল ও মাষকলাই আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সোনামসজিদ স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রমজান উপলক্ষ্যে খাদ্যপণ্যের চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেড়ে যায়। বিশেষ করে ইফতারের অন্যতম প্রধান উপাদান ছোলা ও বিভিন্ন ধরনের ডালের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তাই আগাম পরিকল্পনার মাধ্যমে পর্যাপ্ত আমদানির অনুমতি দেওয়া হয়েছে, যাতে বাজারে কোনো সংকট সৃষ্টি না হয়।’

জানা যায়, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে মোট ১,৫২৬ মেট্রিক টন ছোলা, ১,৬০০ মেট্রিক টন মসুর ডাল এবং ২০০ মেট্রিক টন মাষকলাই আমদানির অনুমোদন পেয়েছেন আমদানিকারকরা। চলতি মাসের মধ্যেই এই বিশাল খাদ্যপণ্য দেশে প্রবেশ করবে বলে জানা যায়।

স্থানীয় আমদানিকারকরা জানায়, ‘রমজান শুরুর আগেই এসব পণ্য বাজারে পৌঁছে দিতে তারা প্রস্তুতি নিচ্ছেন। দ্রুত খালাস ও সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতাও চাওয়া হয়েছে।’

ব্যবসায়ীরা বলছেন, ‘দেশে পর্যাপ্ত আমদানি হলে বাজারে সরবরাহ বাড়বে এবং অতিরিক্ত মূল্যবৃদ্ধির আশঙ্কা কমবে। এতে ভোক্তারা স্বস্তি পাবেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য রমজানে খাদ্যপণ্যের দাম সহনীয় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App