×

জাতীয়

নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছেন মুখ্য সচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ পিএম

নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছেন মুখ্য সচিব

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার তার ব্যক্তিগত ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট (বন্ধ) করার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে মুখ্য সচিব জানান, দেশের সাধারণ মানুষ ও গণমাধ্যমের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তিনি আপাতত ব্যক্তিগত কোনও ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করবেন না। তার আগের অ্যাকাউন্টগুলো ইতোমধ্যে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। 

মুখ্য সচিব উল্লেখ করেন, বর্তমানে তার কোনও সক্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট নেই। সুতরাং তার নাম ও পদবী ব্যবহার করে কোনও ব্যক্তি যদি জাল বা ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করে কোনও ধরনের বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ানোর চেষ্টা করে, তবে তার দায়ভার তিনি বহন করবেন না। এ বিষয়ে তিনি সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। 

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যে কোনও প্রয়োজনে তার দাফতরিক সূত্র বা সরকারি মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম ব্যবহারকারী কোনও পোস্টের দ্বারা বিভ্রান্ত না হতে তিনি অনুরোধ জানিয়েছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App