×

জাতীয়

আওয়ামী লীগের ব্যানার পুড়িয়ে বৈছাআর বিক্ষোভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম

আওয়ামী লীগের ব্যানার পুড়িয়ে বৈছাআর বিক্ষোভ

ছবি: সংগৃহীত

বান্দরবানে জেলা আওয়ামী লীগ অফিসের টাঙানো ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

বৈছাআর সমন্বয়কারী আসিফ ইকবাল বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা মিলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা মেরে দেয়। সেদিন থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ছিলো। 

তিনি বলেন, ‘আজ নতুন করে আওয়ামী লীগ অফিসে ব্যানার টাঙানো দেখতে পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ব্যানারটি নামিয়ে পুড়িয়ে দেয়।’

বান্দরবান সদর সার্কেলে দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, ‘আওয়ামী লীগ অফিসে নতুন করে ব্যানার টাঙানো ও পুড়ানোর খবর পেয়েছি। তবে এ বিষয়কে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App