×

জাতীয়

জামায়াত আমির

‘রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গেছেন’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৮ পিএম

‘রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গেছেন’

ছবি: সংগৃহীত

৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়ার পর ওই দিন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আলোচিত সাক্ষাৎকার প্রকাশের পর জামায়াত আমিরের দাবি, ৫ আগস্টের বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছিলেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দুই পর্বের সাক্ষাৎকার প্রকাশ করেছে কালের কণ্ঠ। রাষ্ট্রপতির সাক্ষাতে উঠে এসেছে গণ-অভ্যুত্থানের পর সরকার গঠন এবং অন্তর্বর্তী সরকারের সময়কার অনেক গুরুত্বপূর্ণ তথ্য।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন জামায়াত আমির।

তিনি বলেন, ‘৫ আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি।’

জামায়াত আমির বলেন, ‘কোটি কোটি মানুষ যা শুনল এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।’


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোদির নৈশভোজে কেন গেলেন না শি জিনপিং

মোদির নৈশভোজে কেন গেলেন না শি জিনপিং

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App