×

জাতীয়

সংখ্যালঘু নির্যাতন উদ্বেগজনক: এইচআরসিবিএম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম

সংখ্যালঘু নির্যাতন উদ্বেগজনক: এইচআরসিবিএম

ছবি : সংগৃহীত

দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, হত্যা, ধর্ষণ, অপহরণ ও জমি দখলের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে হিউমান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মিনোরিটিজ (এইচআরসিবিএম)।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার কনভেনর অ্যাডভোকেট লাকী বাছাড় জানান, ২০২৫ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সংস্থার তথ্য ও গণমাধ্যম প্রতিবেদনের ভিত্তিতে মোট ৪৯৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় হত্যা, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল, মন্দির ও প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ, মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে মব সৃষ্টি, মিথ্যা মামলা, নারী নির্যাতন ও ধর্ষণ অন্তর্ভুক্ত রয়েছে।

২০২৬ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ২৩৩টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এতে ৪৪ জন সংখ্যালঘু ব্যক্তি হত্যা বা রহস্যজনক মৃত্যুর শিকার হয়েছেন, ৩০ জন অপহরণ বা নিখোঁজ রয়েছেন, যাদের অধিকাংশ তরুণ-তরুণী। এছাড়া ৮ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন এবং অন্যান্য ১৫১টি ঘটনা সংস্থাটি নথিভুক্ত করেছে।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক কয়েকটি ঘটনা তুলে ধরা হয়। মানিকগঞ্জে অপহৃত এক ১৫ বছরের কিশোরীকে যথাযথ কাগজ পর্যালোচনা না করে আদালত নিজ জিম্মায় পাঠানোর বিষয়টি গভীর উদ্বেগের। এছাড়া ২২ ফেব্রুয়ারি ভোলার তজুমদ্দিনে এক বাকপ্রতিবন্ধী হিন্দু নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলে সংস্থাটি দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

সংস্থাটি জানিয়েছে, নির্বাচন-পরবর্তী সময়ে সংখ্যালঘু নির্যাতনের প্রবণতা বেড়েছে। এবারের জাতীয় নির্বাচনে মাত্র ৪ জন সংখ্যালঘু প্রার্থী সংসদে নির্বাচিত হয়েছেন, যা জনসংখ্যার অনুপাতে খুবই কম। সংস্থার পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে এইচআরসিবিএম পাঁচ দফা দাবি উত্থাপন করেছে।

১. প্রতিটি ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত।

২. দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি।

৩. সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার।

৪. মব সহিংসতা ও ধর্ম অবমাননার অভিযোগের অপব্যবহার রোধে কার্যকর আইন প্রয়োগ।

৫. সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন।

অ্যাডভোকেট লাকী বাছাড় বলেন, আমরা একটি অসাম্প্রদায়িক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিক সমান নিরাপত্তা ও অধিকার ভোগ করবেন। তিনি সরকারের কাছে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবন, সম্পদ ও মর্যাদা রক্ষায় কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

মামলা ঝুলছে পাঁচ বছর হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

ভারতের পত্রিকায় সিরিজ সাক্ষাৎকারে শেখ হাসিনা ‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

এক রাতে তিন কৃষকের সাত গরু চুরি, আতঙ্কে খামারিরা

এক রাতে তিন কৃষকের সাত গরু চুরি, আতঙ্কে খামারিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App