×

জাতীয়

একই ফ্রেমে সংবিধানের তিন ‘রক্ষা কারিগর’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৯ পিএম

একই ফ্রেমে সংবিধানের তিন ‘রক্ষা কারিগর’

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সম্প্রতি একটি জাতীয় দৈনিকের সাথে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গত দেড় বছরে সাংবিধানিক শূন্যতা সৃষ্টির ষড়যন্ত্রের মুখে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব সংবিধানে অটল থেকে তাকে নানাভাবে সহায়তা করেছেন। 

সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন, সশস্ত্র বাহিনী ৫ আগস্টের পরের পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে এবং বিএনপি কোনো অসাংবিধানিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা করেছে। সেই সঙ্গে, তাঁকে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত রুখতে সেনাবাহিনীরি পাশাপাশি তারেক রহমানের ইতিবাচক ভূমিকার কথা রাষ্ট্রপতি প্রকাশ্যে আনেন এই সাক্ষাৎকারে। আর সেটাও যে সংবিধান রক্ষার জন্যেই, তাও পরিষ্কার করেছেন মোহাম্মদ সাহাবুদ্দিন।

আর ইন্টেরিম সরকারের গোটা দেড় বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে, হাজারো প্রতিকূলতা আর অপমান হজম করে এবং একপ্রকার ‘কারান্তরীন’ থেকেও অবিচল থেকেছেন রাষ্ট্রপতি- তাও উঠে এসেছে কালের কণ্ঠের সাথে ওই সাক্ষাৎকারে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহিদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানাতে যান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেখানেই দেখা হয় গত দেড় বছর ধরে নীরবে পারস্পরিক সহযোগীতার মাধ্যমে যে কোনো মূল্যে সংবিধান সমুন্নত রাখার এই তিন মূল কারিগরের। আর সেই ছবি ক্যামেরাবন্দী হয় এবং সামাজিক মাধ্যমে ছড়িয়েও পড়ে। অনেককে এই ছবি পোস্ট করতেও দেখা যায়।

মিনার আহমেদ নামের একজন এই ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘রাজনীতি সুন্দর’।

মিলটন খন্দকার নামের আরেকজন গণমাধ্যম কর্মী একই ছবি পোস্ট দিয়েছেন, ‘এই সিনেমার তিনজন হিরো ছিলো, তার সবাই হিরোর মতোই টিকে আছেন। আর ভিলেন বিড়ালের মতো নীরবে প্রস্থান করেছে’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App