×

জাতীয়

বাংলাদেশ ব্যাংক

কর্মকর্তাদের তাড়া খেয়ে গভর্নরের উপদেষ্টা আহসানের প্রস্থান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম

কর্মকর্তাদের তাড়া খেয়ে গভর্নরের উপদেষ্টা আহসানের প্রস্থান

ছবি: সংগৃহীত

গভর্নর পদে পরিবর্তনের খবরে বুধবার (২৫ ফেব্রুয়ারি) হঠাৎ করে অস্থিরতা দেখা দেয় বাংলাদেশ ব্যাংকে। 

এমন অবস্থায় বিদায়ী গভর্নর ড. আহসান এইচ মনসুর দ্রুত সংবাদ সম্মেলন শেষে কার্যালয় ত্যাগ করলে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

এই উত্তেজনার শিকার হন  আহসান এইচ মনসুরের ‘ছায়াসঙ্গী’ নামে পরিচিত গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহ। উত্তেজিত কর্মকর্তাদের একটি অংশ আহসান উল্লাহর অফিস কক্ষে ঢুকে তাকে একপ্রকার ধমকে ও ধাক্কা দিয়ে বের করে দেয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, সংবাদ সম্মেলন শেষে গভর্নর কার্যালয় ত্যাগ করার খবর ছড়িয়ে পড়লে ব্যাংকের ভেতরে অবস্থানরত বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলের নেতারা ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে তারা গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাকে দ্রুত ভবন ত্যাগ করতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপদেষ্টা যখন গাড়িতে ওঠেন, তখনও এক ব্যক্তি তার দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। পরে উপস্থিত অন্য কর্মকর্তারা তাকে নিবৃত্ত করেন। এ সময় আক্রমণাত্মক ভঙ্গিতে আঙুল তুলে শাসাতেও দেখা যায় ওই ব্যক্তিকে।

উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আহসান উল্লাহ গত বছরের জানুয়ারিতে এক বছরের চুক্তিতে উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। ব্যাংক খাতে চলমান সংস্কার কার্যক্রম বাস্তবায়নে গভর্নরকে সহায়তা করাই ছিল তার দায়িত্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুইমিং পুলে পরীমনির মায়াবী অবসর, কানে কাঠগোলাপ

সুইমিং পুলে পরীমনির মায়াবী অবসর, কানে কাঠগোলাপ

‘যে কোনও মূল্যে ফিরে আয়’, আবেগঘন বার্তা অঙ্কুশের

‘যে কোনও মূল্যে ফিরে আয়’, আবেগঘন বার্তা অঙ্কুশের

বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট

বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট

বঙ্গোপসাগরে লঘুচাপ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

বঙ্গোপসাগরে লঘুচাপ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App