×

জাতীয়

তারেক রহমানকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৬ পিএম

তারেক রহমানকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

ছবি: আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবউন

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবউন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় আলজেরিয়ার প্রেসিডেন্ট তারেক রহমানের নির্বাচনে বিজয়ের জন্য উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্ব ও দূরদর্শিতার প্রশংসা করেন। জাতীয় উন্নয়ন ও স্থিতিশীলতা এগিয়ে নিতে শক্তিশালী ও কৌশলগত শাসনের গুরুত্বও তুলে ধরেন তিনি।

আলজেরিয়ার পক্ষ থেকে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট তেবউন। দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির অভিন্ন আকাঙ্ক্ষার কথাও উল্লেখ করেন তিনি।

বার্তায় প্রেসিডেন্ট তেবোউন আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আলজিয়ার্স ও ঢাকার মধ্যকার সম্পর্ক আগামী দিনে আরও সম্প্রসারিত ও সুদৃঢ় হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App