×

জাতীয়

শেখ সেলিমের বিরুদ্ধে দুদকের মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৭:৩৬ পিএম

 শেখ সেলিমের বিরুদ্ধে দুদকের মামলা

ছবি: শেখ ফজলুল করিম সেলিম

ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম, দুর্নীতির মাধ্যমে ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রী, দুই ছেলে ও মেয়ের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশও দিয়েছে কমিশন।

রবিবার (১ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্তার হোসেনজানান, শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের ১৩০০ কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের কাছ থেকে ১০-১৫ শতাংশ হারে কমিশন গ্রহণপূর্বক কার্যাদেশ প্রদান এবং জ্ঞাত আয়বহির্ভূত ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। 

এদিকে অভিযোগ সংশ্লিষ্ট মিসেস ফাতেমা সেলিমের নামে-বেনামে আরো সম্পদ উদঘাটনের নিমিত্ত তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন প্রদান করা হয়েছে।

এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট তার দুই ছেলে শেখ ফজলে ফাহিম, শেখ ফজলে নাঈম ও তার মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া এর নামে-বেনামে আরো সম্পদ উদঘাটনের নিমিত্ত তাদের প্রতি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন প্রদান করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App