×

জাতীয়

ইরান-ইসরায়েল যুদ্ধ

চট্টগ্রাম বিমান বন্দরে আরও ৫টি ফ্লাইট বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:১৪ পিএম

চট্টগ্রাম বিমান বন্দরে আরও ৫টি ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে চট্টগ্রামের আকাশপথে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ থাকায় সোমবার (২ মার্চ) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী আরও পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, সকালের নির্ধারিত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর মধ্যপ্রাচ্যগামী দুটি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইন্স–এর একটি বহির্গামী ও একটি আগমন ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া এয়ার আরাবিয়া–এর একটি মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটও স্থগিত রয়েছে।

আরো পড়ুন: দোহা, দুবাই, আবুধাবি ছাড়াই মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলবে

তবে সব ফ্লাইট বন্ধ হয়নি। মাস্কাট থেকে আসা সালাম এয়ার–এর ফ্লাইট OV-401 সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। পরে যাত্রী নিয়ে একই এয়ারলাইনের OV-402 ফ্লাইট সকাল ৯টা ৩০ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায়

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অস্থিরতার পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত মোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে আরও পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ অবস্থায় যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনস বা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App