×

জাতীয়

কৃষি সচিবকে অবসরে পাঠিয়েছে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৮:১৬ পিএম

কৃষি সচিবকে অবসরে পাঠিয়েছে সরকার

ছবি: ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে অবসরে পাঠিয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্ব পেয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির উদ দৌলা। সোমবার (২ মার্চ) মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। তিনি কৃষি মন্ত্রণালয়ের মহাপরিচালক (বীজ) হিসেবে দায়িত্ব পালন করছেন। 

রোববার (১ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করে। তাই ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

আরো পড়ুন: জুলাই যোদ্ধা না হয়েও শহীদ তালিকায় সায়মন

উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ আগস্ট পরিকল্পনা কমিশনের সদস্য ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে কৃষিসচিব নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App