×

জাতীয়

বিমানবন্দরে হয়রানির শিকার সাবেক উপদেষ্টা আদিলুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৮:২৩ পিএম

বিমানবন্দরে হয়রানির শিকার সাবেক উপদেষ্টা আদিলুর

ছবি: আদিলুর রহমান খান

অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী উপদেষ্টা ও মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২ মার্চ) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে এই ঘটনা ঘটে।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, নেপালের জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর ইমিগ্রেশনে গেলে সেখানে দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন এবং নানা ধরনের প্রশ্ন করেন।

সূত্র জানায়, সদ্য বিদায়ী উপদেষ্টা পরিচয় পাওয়ার পরও ইমিগ্রেশনের দায়িত্বরত কর্মকর্তা তাকে অযাচিতভাবে হয়রানি করেন বলে আদিলুর রহমান অভিযোগ করেন। তিনি নেপালে নির্বাচন পর্যবেক্ষণে যাওয়ার উদ্দেশ্যের কথা জানালেও দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। পরে নির্দেশনা পেয়ে তাঁকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসবির এক কর্মকর্তা। তিনি দেশ রূপান্তরকে বলেন, কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করতে যতটুকু সময় লেগেছে তাই করা হয়েছে। তাকে কোন ধরনের হয়রানি করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App