×

জাতীয়

ঈদে দীর্ঘ ছুটির সম্ভাবনা, মন্ত্রিপরিষদে প্রস্তাব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০১:৪৯ পিএম

ঈদে দীর্ঘ ছুটির সম্ভাবনা, মন্ত্রিপরিষদে প্রস্তাব

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরো বাড়তে পারে । ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। এছাড়াও জানা গেছে, আগামী বৃহস্পতিবার(৫ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে ঈদুল ফিতরের ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

বাৎসরিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ঈদুল ফিতরে ৫ দিন ছুটি নির্ধারিত আছে। 

মূলত ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর চিন্তা-ভাবনা করছে সরকার।

চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সরকারিভাবে, ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ঈদের ছুটি থাকবে।

আরো পড়ুন: জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়

এর আগে ১৭ মার্চ রয়েছে শবেকদরের ছুটি। মাঝে ১৮ মার্চ সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে। তাহলে শবেকদর ও ঈদুল ফিতরের ছুটি মিলে টানা সাত দিন হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে কারণে ইরানে বোমাবর্ষণ বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

আল-জাজিরার বিশ্লেষণ যে কারণে ইরানে বোমাবর্ষণ বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

অর্থের অভাবে কারো চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

অর্থের অভাবে কারো চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

৯ ওয়ার্ডে ১০ হাজার গাছের চারা বিতরণ করবেন সালাউদ্দিন

৯ ওয়ার্ডে ১০ হাজার গাছের চারা বিতরণ করবেন সালাউদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App