×

জাতীয়

সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১২:২৩ পিএম

সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা নিশ্চিত করা, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের লক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট সকলকে বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিসে অবস্থান করতে হবে।

সোমবার (২ মার্চ) মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়, অনেক সময় কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে ব্যক্তিগত বা দাপ্তরিক বিভিন্ন কর্মসূচিতে যেমন সেমিনার, প্রশিক্ষণ, ব্যাংক বা হাসপাতালে গমন—অংশ নেওয়ার কারণে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে পারেন না। এর ফলে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ব্যাহত হয় এবং প্রশাসনিক কার্যক্রমে ধীরগতি তৈরি হয়।

এই পরিস্থিতি এড়াতে প্রতিদিনের নির্দিষ্ট ৪০ মিনিট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রেও যেন এই সময় ব্যাহত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এই নতুন নির্দেশনার আওতার বাইরে রাখা হয়েছে—

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, হাসপাতাল ও জেলখানার মতো জরুরি সেবায় রোস্টার ডিউটিতে নিয়োজিত কর্মী, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। এ ছাড়াও ভিভিআইপি প্রটোকল কিংবা আকস্মিক বড় দুর্ঘটনা মোকাবেলার মতো জরুরি পরিস্থিতিতে এ নিয়ম শিথিলযোগ্য হবে।

আরো পড়ুন: সৌদি আরবে মার্কিন গোয়েন্দা সংস্থার স্টেশনে ড্রোন হামলা

পরিপত্রে আরও স্পষ্টভাবে বলা হয়েছে, কর্তৃপক্ষের লিখিত অনুমতি বা দাপ্তরিক কাজ ছাড়া অফিস চলাকালীন কোনো অবস্থাতেই কর্মস্থল ত্যাগ করা যাবে না।

উল্লেখ্য, এর আগে ২০১৯ ও ২০২১ সালেও একই বিষয়ে পরিপত্র জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন নির্দেশনার মাধ্যমে আবারও বিষয়টি গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের তাগিদ দেওয়া হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App