×

জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়

এমপির ভাতিজাসহ দুই ছাত্রদল নেতাকে অব্যাহতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৮:৫৩ এএম

এমপির ভাতিজাসহ দুই ছাত্রদল নেতাকে অব্যাহতি

ছবি: সংগৃহীত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় দুটি আলাদা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. মাহিদুজ্জামান জ্যোতিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

শেখ তানভীর বারী হামিমের চাচা খুলনা-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য আজিজুল বারী হেলাল এবং মাহিদুজ্জামান জ্যোতির বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

বিজ্ঞপ্তিতে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সই করেন।

এর আগে, শুক্রবার সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কবি জসীম উদদীন হল ছাত্রদলের আহ্বায়ক ও ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচন করা শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রদল।

আরো পড়ুন: শিবিরের ইফতার মাহফিলে বিশৃঙ্খলা-গোলযোগ

অব্যাহতির বিজ্ঞপ্তির পর হামিম সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ক্লাস সিক্স (২০১২) থেকে কলেজজীবন (২০১৭) পর্যন্ত কোনও পদ ছিল না, ছাত্রদলের রাজনীতি করেছি। জানতে পারলাম, কবি জসীমউদদীন হল ছাত্রদলের আহ্বায়ক থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আমি এ দলের একজন কর্মী, এতটুকু পরিচয়ই আমার জন‍্য প্রচণ্ড গর্বের, আলহামদুলিল্লাহ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App