×

জাতীয়

অজানা কারণে ‘স্থগিত’ এনসিপি-কাপুর বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০১:২৯ পিএম

অজানা কারণে ‘স্থগিত’ এনসিপি-কাপুর বৈঠক

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে ঢাকা সফরে আসা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুরের বৈঠকটি হচ্ছে না বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা থাকলেও, আগের দিন  বুধবার (৪ মার্চ ২০২৬) রাতে এনসিপির দপ্তর সেল থেকে বৈঠকটি ‘স্থগিত’ হয়েছে বলে জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট সূত্র বলছে, বৈঠকটি ‘স্থগিত’ নয়, ‘বাতিল’ করা হয়েছে। 

কোনো পক্ষ থেকেই বৈঠকটি না হবার কারণ প্রকাশ করা হয়নি। তবে কারণ জানাতে না পারলেও, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে যে বৈঠকটি স্থগিত করার সিদ্ধান্ত মার্কিন পক্ষ থেকেই এসেছে। 

এনসিপির সাথে বৈঠক স্থগিত হলেও সফররত মার্কিন এই প্রতিনিধি জামায়াতে ইসলামী এবং বিএনপি প্রতিনিধিদের সাথে পূর্বনির্ধারিত বৈঠক করেছেন।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর দুই দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় এসেছেন। তাঁর এই সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা এবং নিরাপত্তা ও বাণিজ্য বিষয়ে আলোচনা করা।

আরো পড়ুন: জামায়াতের সঙ্গে বৈঠক করেছেন পল কাপুর

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

সংসদে অর্থমন্ত্রী নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App