×

জাতীয়

র‍্যাব বিলুপ্তির সুপারিশ টিআইবির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৩:৫৩ পিএম

র‍্যাব বিলুপ্তির সুপারিশ টিআইবির

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ছবি : সংগৃহীত

দেশের জনগণের মৌলিক অধিকার রক্ষার জন্য র‍্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে ‘সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য: টিআইবির সুপারিশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, র‍্যাব বিলুপ্ত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডিজিএফআই-এসবি-ডিবি-এনএসআই-এর মতো গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের উদ্যোগ নিতে হবে। এ ছাড়া সরকারের কাছে র‍্যাব সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত বিচারবহির্ভূত হত্যা, গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘন, অনিয়ম-দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও সুপারিশ করেন।

অন্তবর্তীকালীন সরকারের আমলে জারিকৃত ত্রুটিপূর্ণ ও অগ্রহণযোগ্য ‘পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫’ বাতিল করে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ সাপেক্ষে নতুন করে একটি স্বাধীন পুলিশ কমিশন আইন প্রণয়নের আহ্বান জানান তিনি।

এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক। এস আলমের কর্তৃত্বের মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে নিয়োগ কার্যক্রম করা হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই নেতৃত্বের কাছে বাংলাদেশ ব্যাংককে ছেড়ে দেওয়া মোটেই ঠিক নয়। লুটপাটের জন্য যারা দায়ী তাদের প্রতিষ্ঠানকে ফিরিয়ে আনা কখনও ঠিক হবে না। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীন, নিরপেক্ষ ও বিশেষ করে স্বার্থের সংঘাতমুক্ত ভূমিকা পালন নিশ্চিতের স্বার্থে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিল করতে হবে এবং সংশ্লিষ্ট খাতে পরীক্ষিত দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন এবং সর্বোপরি গভর্নরের দায়িত্বের আওতাভুক্ত সকল বিষয়ে স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে ভূমিকা পালনে সক্ষম এমন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে।

আরো পড়ুন : নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির

নতুন সরকার সুশাসন ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষের যে প্রত্যাশা সেটা পূরণে সরকার সক্ষমতা দেখিয়েছেন। এটা আমরা সাধুবাদ জানাই। তবে কিছু কিছু প্রশ্নবিদ্ধ করছে, কেমন কোনো মন্ত্রী চাঁদাবাজির বৈধতার কথা বলেন, তারপর গভর্নর নিয়োগ সরকারকে প্রশ্নবিদ্ধ করবে। দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কথা শুধু বললে হবে না, নিজের দলকেও এটা বলতে হবে, তাদের বুঝাতে হবে। সরকারের যে কর্মকাণ্ড দেখছি, তাতে মনে হচ্ছে সরকার চেষ্টা করলে সব সম্ভব।

সরকার দলীয় লোক সকল পোস্টে বসার বিষয়ে ইফতেখারুজ্জামান বলেন, যোগ্য ব্যক্তিকে যারা দলীয় ছত্রছায়ায় বাইরে, তাদেরকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে হবে। ক্ষমতাসীন দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী-সমর্থক, আমলাতন্ত্র এবং ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীর মধ্যে দৃশ্যমান ‘আমরাই সব নিয়ে নেব’ মনোভাব থাকলে সরকারের জন্য সেটা আত্মঘাতী হবে। সরকারের একটি ভুল পদক্ষেপ বিরোধী পক্ষকে সুযোগ তৈরি করে দেবে।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ অনুযায়ী নির্ধারিত সমন্বিত কৌশল ও পথরেখার ভিত্তিতে বাস্তবায়নযোগ্য সব কর্মপরিকল্পনার মূলধারায় সুশাসন ও দুর্নীতিবিরোধী উপাদান সক্রিয় ও অবশ্যপালনীয় হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App