×

জাতীয়

দেশের ৯ উপজেলায় শুরু হচ্ছে কৃষি কার্ড কর্মসূচি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০২:৩৭ পিএম

দেশের ৯ উপজেলায় শুরু হচ্ছে কৃষি কার্ড কর্মসূচি

ছবি: সংগৃহীত

দেশের ৮ বিভাগের ৯ উপজেলায় প্রাথমিকভাবে ‘কৃষি কার্ড’ কর্মসূচি চালু হতে যাচ্ছে। বুধবার (৫ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী।

তিনি বলেন, ''আগামী ৪৫ দিনের মধ্যে সব শ্রেণির কৃষকের তথ্য সংগ্রহ করা হবে। এরপর প্রাক-পাইলট পর্যায়ে নির্বাচিত ব্লকগুলোতে কৃষক কার্ড বিতরণ করা হবে। প্রাথমিকভাবে কর্মসূচি বাস্তবায়ন হবে টাঙ্গাইল সদর, বগুড়ার শিবগঞ্জ, পঞ্চগড় সদর, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, মৌলভীবাজারের জুড়ী, কুমিল্লা সদর ও কক্সবাজারের টেকনাফ উপজেলায়।''

আরো পড়ুন: পেট্রোল পাম্পে লম্বা লাইন

পরীক্ষামূলক পর্যায় শেষ করে আগামী চার বছরের মধ্যে দেশের সব উপজেলায় কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশি সাংবাদিকের বইয়ে উঠে এলো মোজাফফরের অন্ধকার অধ্যায়

বিদেশি সাংবাদিকের বইয়ে উঠে এলো মোজাফফরের অন্ধকার অধ্যায়

এই মাঠেই চোখের জল ফেলেছিলেন মেসি, এবার কি হবে...?

এই মাঠেই চোখের জল ফেলেছিলেন মেসি, এবার কি হবে...?

বিয়ের ঘোষণা দিয়ে মুসিবতে পরীমনি!

বিয়ের ঘোষণা দিয়ে মুসিবতে পরীমনি!

মেসিকে নিয়ে পুরোনো দুঃস্বপ্ন শুনালেন স্পেন কোচ

১৫ মিনিটেই ৪ গোল মেসিকে নিয়ে পুরোনো দুঃস্বপ্ন শুনালেন স্পেন কোচ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App