×

জাতীয়

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিকে ধরে যুক্তরাষ্ট্রে নিয়ে গেলো এফবিআই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৮:৪৪ পিএম

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিকে ধরে যুক্তরাষ্ট্রে নিয়ে গেলো এফবিআই

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনার অভিযোগে বাংলাদেশি নাগরিক জোবাইদুল আমিনকে (২৮) গ্রেপ্তার করে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে ধরে নিয়ে গেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। 

শুক্রবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেলের দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। 

পোস্টে প্যাটেল জানান, এফবিআই ও তাদের মার্কিন অংশীদারদের সহযোগিতায় জোবাইদুলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২০২২ সাল থেকে পলাতক ছিলেন।

এর আগে, ২০২২ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জোবাইদুলকে শিশু পর্নোগ্রাফি তৈরি ও নিজের কাছে রাখার অভিযোগে অভিযুক্ত করে। অভিযোগ অনুযায়ী, তিনি ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপ্রাপ্তবয়স্কদের খুঁজে বের করতেন এবং তাদের দিয়ে যৌনতামূলক ছবি ও ভিডিও তৈরি করাতেন।

এক্স পোস্টে কাশ প্যাটেল আরও লিখেন, মালয়েশিয়া থেকে জোবাইদুলকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের মুখোমুখি করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে বলে জানান এফবিআই পরিচালক।

গ্রেপ্তার ও তদন্তে সহযোগিতার জন্য মালয়েশিয়া সরকারসহ যুক্তরাষ্ট্রের স্থানীয় অংশীদারদের ধন্যবাদও জানান তিনি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়নের চক্র পরিচালনার অভিযোগে ৫ মার্চ ডিস্ট্রিক অব আলাস্কার আদালতে এক বাংলাদেশিকে হাজির করার বিষয়টি পূর্ব নির্ধারিত।

এফবিআই ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জোবাইদুলের বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করে আসছিল। গত ৪ মার্চ তাঁকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে জোবাইদুলের ২০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App