×

জাতীয়

ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন ডা. শফিকুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৯:১৯ পিএম

ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন ডা. শফিকুর

ছবি: সংগৃহহীত

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন জামায়াত আমীর ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ মার্চ) সকাল ৯ টায় রাজধানী ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

এর আগে, মঙ্গলবার রাত ৩টায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন।

মঙ্গলবার রাতে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিলো পবিত্র ওমরাহ পালন শেষে ডা. শফিকুর রহমান ৬ মার্চ সকালে দেশে ফিরবেন। এর পর তিনি পুনরায় তার নিয়মিত রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে যোগ দেবেন। এর আগে গত অক্টোরব এবং নভেম্বর মাসে দুই দফা পবিত্র ওমরা পালন করেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। তবে বিরোধী দলীয় নেতা হিসেবে এটাই ছিল তার প্রথম বিদেশ গমন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি ও লুটপাট, যুবদল কর্মীসহ আহত ৪

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি ও লুটপাট, যুবদল কর্মীসহ আহত ৪

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App