×

জাতীয়

লন্ডনের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৮:৪৮ এএম

লন্ডনের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করেছে সরকার। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। শনিবার (৭ মার্চ) রাতে লন্ডনে পৌঁছে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

স্থানীয় সময় শনিবার রাতে কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে লন্ডনে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

হুমায়ুন কবির বলেন, একটা সুখবর আছে। হাই কমিশনার এতদিন এমন আচরণ করেছেন, যার ফলে কমিউনিটির মধ্যে বিভাজন তৈরি হয়েছে। হাই কমিশনকে আওয়ামীকরণ করার চেষ্টা চলছিল। কমিউনিটির স্বার্থ বা বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে দেখা হচ্ছিল না। এ কারণেই হাই কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, হাই কমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট।

আরো পড়ুন : রোববার থেকে মার্কেট-শপিংমলে আলোকসজ্জা বন্ধ

নতুন সরকার গঠনের পর বিদেশি মিশনের প্রধানের দায়িত্বে এটিই প্রথম পরিবর্তনের সিদ্ধান্ত বলে জানা গেছে। বিএনপির নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল।

১৫তম ব্যাচের পেশাদার কূটনীতিক আবিদা ইসলাম এর আগে মেক্সিকোর বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। মেক্সিকোতে যাওয়ার আগে তিনি দক্ষিণ কোরিয়ার বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া তিনি কলকাতাতে বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাই কমিশনার (প্রধান মিশন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App