×

জাতীয়

কীর্তিমতী সম্মাননায় চার অদম্য নারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৩:০১ পিএম

কীর্তিমতী সম্মাননায় চার অদম্য নারী

ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ, সাংবাদিকতা, উদ্যোক্তা কার্যক্রম এবং ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ চার নারীকে দেওয়া হয়েছে ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৫’।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ৭ মার্চ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড রাঁধুনির নিয়মিত এ আয়োজনটি এবার ২০ বছরে পদার্পণ করেছে।

আরো পড়ুন: শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী

দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাপ্ত মনোনয়ন এবং অভিজ্ঞ বিচারকমণ্ডলীর দীর্ঘ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চার কীর্তিমতীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। নির্বাচক প্যানেলে ছিলেন তুষার আবদুল্লাহ, তাসলিমা মিজি, মোস্তফা মামুন এবং সাবিলা ইনুন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মো. পারভেজ সাইফুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বলেন, আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে ‘গিভ টু গেইন’ থিমটি তাদের অঙ্গীকারের প্রতিফলন। নারীদের সম্মান, স্বীকৃতি ও সহযোগিতা দেওয়া মানেই সমাজের উন্নয়নে বিনিয়োগ করা। একজন নারী এগিয়ে গেলে তার সঙ্গে এগিয়ে যায় পরিবার, কর্মক্ষেত্র এবং পুরো দেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রুবাবা দৌলা, ড. রুবানা হক, কনক চাঁপা চাকমা এবং দেওয়ান হানিফ মাহমুদ।

আরো পড়ুন: পাম্পে পাম্পে ‘তেল নেই’ পোস্টার, চালকদের তীব্র ভোগান্তি

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্জন চৌধুরী, গীতিআরা সাফিয়া চৌধুরী, ইমতিয়াজ ফিরোজসহ স্কয়ার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিশিষ্ট ব্যক্তিরা।

পুরস্কার প্রদান পর্বে অনুসন্ধানমূলক সাংবাদিকতায় অবদানের জন্য ‘কীর্তিমতী সাংবাদিক’ সম্মাননা পান কাওসার সোহেলী। যৌনকর্মীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সুবিধাবঞ্চিত নারীদের জন্য ‘বঞ্চিতা’ সংগঠন গড়ে তোলার জন্য ‘কীর্তিমতী হিতৈষী’ সম্মাননা পান নুর নাহার। বহুমাত্রিক কৃষি ও খামার উদ্যোগের মাধ্যমে নারীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য ‘কীর্তিমতী উদ্যোক্তা’ হিসেবে সম্মানিত হন মোছা. সুরাইয়া ফারহানা রেশমা।

আরো পড়ুন: খালেদা জিয়ার পক্ষে সম্মাননা গ্রহণ জাইমা রহমানের

এছাড়া দুইবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য ও সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা লাভ করেন ‘কীর্তিমতী ক্রীড়াবিদ’ সম্মাননা। অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App