×

জাতীয়

জুবাইদা রহমান

বাংলাদেশ নিরাপদ হোক সব নারীর জন্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৫ পিএম

বাংলাদেশ নিরাপদ হোক সব নারীর জন্য

ছবি: সংগৃহীত

‘সব নারী এবং কন্যা শিশুর জন্য বাংলাদেশ নিরাপদ হবে’- এমন আশা ব্যক্ত করেছেন জুবাইদা রহমান।

রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী বাংলাদেশ নিয়ে প্রত্যাশার কথা তুলে ধরেন।

জুবাইদা রহমান বলেন, জাতিসংঘের একটি বহুল প্রচলিত উক্তি আছে…নারী যখন এগিয়ে যায়, তখন জাতিও এগিয়ে যায়। ইনশাল্লাহ বাংলাদেশও এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী এবং কন্যা শিশু নিরাপদ, মর্যাদাবান ও সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দেশের সকল নারীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান জুবাইদা রহমান।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে জুবাইদা রহমান বলেন, আজ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন বহুদলীয় গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে। গণতন্ত্রের অগ্রনারী অনন্য বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা শত অত্যাচার-অবিচারের ফলেও তিনি ছিলেন আপসহীন অবিচল, তার স্মৃতি চিরঅব্যয়, চিরক্ষয়, অমর।

“তার (বেগম খালেদা জিয়ার) জীবন গুরত্বপূর্ণ শিক্ষা দেয় নারীর শক্তি তার দৃঢ়তায়, তার নেতৃত্বে শক্তি তার সাহসে। তার মন সবসময়ে জেগেছে দেশে নিষ্পেষিত নিপীড়িত মানুষের জন্য। তার বর্জ্র কন্ঠ সদা সোচ্চার হয়েছে স্বৈরশাসন শোষণের বিরুদ্ধে। তিনি মা, তিনি যোদ্ধা, তিনি ন্যায়বিচারক, তিনি আমাদের চলার পথের পাথেয়, গণতন্ত্রের পথ প্রদর্শক।”

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু মন্ত্রণালয় আয়োজিত ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সন্মাননা প্রদান উপলক্ষে ওসমানীতে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই সন্মাননা প্রদান করেন।

প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রগতিতে শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কারে ভূষিত করা হয়। খালেদা জিয়ার পক্ষে তার নাতনি জাইমা রহমান রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

সমাজকল্যাণমন্ত্রী এ জে ড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফার লিলার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App