×

জাতীয়

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কতা জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৫:৪৮ পিএম

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগের ভুয়া বিজ্ঞপ্তি থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগ ২০২৬’ শিরোনামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। 

বিজ্ঞপ্তিটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষের নজরে এসেছে, প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। এ নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের দূরতম কোনো সম্পর্ক নেই। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমেই প্রকাশ করা হয়। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এক শ্রেণির প্রতারক চক্র নিয়োগের প্রলোভন দিয়ে জনগণকে প্রতারিত করছে। এ বিষয়ে সতর্ক থাকা এবং প্রতারক চক্রের সাথে কোনরূপ আর্থিক লেনদেন না করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ হতে সর্বসাধারণকে অনুরোধ করা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্ষতিকর জেলি মেশানো ৪০ কেজি চিংড়ি জব্দ, ধ্বংস করল বিএফএসএ

ক্ষতিকর জেলি মেশানো ৪০ কেজি চিংড়ি জব্দ, ধ্বংস করল বিএফএসএ

মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

মাদক কারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে

এমপি মাসুদ মাদক কারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন সিইসি

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন সিইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App