×

জাতীয়

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজন ভারতে গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৬:৫৮ পিএম

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজন ভারতে গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীরকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় বার্তা সংস্থা এএনআই’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এএনআই’র ওই প্রতিবেদনে বলা হয়-

‘গোপন বিশ্বাসযোগ্য তথ্য ছিল যে দুই বাংলাদেশি নাগরিক বাংলাদেশে চাঁদাবাজি ও খুনের মতো গুরুতর অপরাধ করার পর তাদের দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং সুযোগ পেলেই বাংলাদেশে ফিরে যাবার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে।

এই তথ্যের ভিত্তিতে, একটি অভিযান চালানো হয় এবং ৮-০৩-২০২৬ তারিখের মধ্যরাতে বনগাঁ এলাকা থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটকৃতরা যথাক্রমে (১) রাহুল ফয়সাল করিম মাসুদ (৩৭ বছর), বাংলাদেশের পটুয়াখালীর বাসিন্দা এবং (২) আলমগীর হোসেন (৩৪ বছর), বাংলাদেশের ঢাকার বাসিন্দা।

আরো পড়ুন: হাদি হত্যা- সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে রাহুল উরফ ফয়সাল করিম মাসুদ, আলমগীর হোসেনের সাথে মিলে বাংলাদেশের একজন রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে পালিয়ে যায়। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থান দিয়ে চলাচল করে এবং অবশেষে বাংলাদেশে ফিরে আসার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁয় আসে।

এই বিষয়ে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। আজ সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে আরও বিষদ তদন্ত করা হচ্ছে বলেও এএনআই’র প্রতিবেদনে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

শিক্ষামন্ত্রী সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App