×

জাতীয়

কোটি টাকার সিগারেট ও হাজার কেজি শুঁটকি জব্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৩:৪৩ পিএম

কোটি টাকার সিগারেট ও হাজার কেজি শুঁটকি জব্দ

ছবি: সংগৃহীত

পতেঙ্গায় সন্দেহজনক ১টি কার্গো বোট তল্লাশি করে শুল্ককর ফাঁকি দিয়ে আনা ১ কোটি ২১ লাখ ১০ হাজার টাকার ৩০ হাজার ২৭০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট আটক করেছে কোস্টগার্ড।

একই বোটে পাওয়া যায় ১ হাজার ৫০ কেজি শুঁটকিও। পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটসহ ২ জন পাচারকারীকেও আটক করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য নিশ্চচিত করেন।

তিনি বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চায়নাঘাট সংলগ্ন কর্ণফুলী নদী দিয়ে চট্টগ্রামে ঢুকবে। এ তথ্যের ভিত্তিতে, রোববার (৮ মার্চ) বেলা ২টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিগারেট, শুঁটকি, বোটসহ ২ জনকে আটক করা হয়েছে।'

আরো পড়ুন: শুধু ফয়সাল যেন বলির পাঁঠা না হয়

জব্দ করা আলামত ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান এ কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত বন্ধুকে জীবিত বলে অপহরণ নাটক, ধরা খেলেন চার বন্ধু

মৃত বন্ধুকে জীবিত বলে অপহরণ নাটক, ধরা খেলেন চার বন্ধু

মানুষ যেন এনবিআরকে ভয় নয়, বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

মানুষ যেন এনবিআরকে ভয় নয়, বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে হাইওয়ে থানার সামনে গুলি, ভিডিও ভাইরাল

‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে হাইওয়ে থানার সামনে গুলি, ভিডিও ভাইরাল

২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি

২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App