×

জাতীয়

লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ, দুই এনসিপি নেতা গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:২০ পিএম

লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ, দুই এনসিপি নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া থেকে ঢাকাগামী একটি লঞ্চে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

গ্রেপ্তার দু’জন হলেন মো. সাকিব উদ্দিন (২৬) ও মো. নুরুজ্জামান মিঠু (৩২)। 

গ্রেপ্তারকৃত দু’জন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সক্রিয় কর্মী বলে অভিযোগ উঠেছে। 

এদিকে, তাদের শাস্তির দাবিতে বুধবার (১১ মার্চ) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) কেন্দ্রীয় কমিটি।

পুলিশ জানিয়েছে, গত রবিবার ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। ওই কলেজছাত্রীর বাবা হাতিয়া থেকে ঢাকাগামী একটি লঞ্চে মেয়েকে তুলে দিয়েছিলেন। লঞ্চের কেবিনে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ এসেছে।

গ্রেপ্তারকৃত দু’জনের এনসিপির সম্পৃক্ততার বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার বলেন, 'ওরা হয়তো দলে পদে নেই। কিন্তু আমরা সেখানকার স্থানীয়দের কাছ থেকে শুনেছি যে তারা হান্নান মাসুদের লোক।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App