×

জাতীয়

ঈদে ভাড়া নৈরাজ্য বন্ধে মাঠে থাকবে ১০টি মোবাইল কোর্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৭:২২ পিএম

ঈদে ভাড়া নৈরাজ্য বন্ধে মাঠে থাকবে ১০টি মোবাইল কোর্ট

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে মাঠে নামানো হচ্ছে ১০টি মোবাইল কোর্ট। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এসব মোবাইল কোর্ট সারা দেশে অভিযান পরিচালনা করবে।

বৃহস্পতিবার (১১ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮–এর ১৪২(৩) ধারা অনুযায়ী ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে ঈদকে কেন্দ্র করে সড়ক পরিবহনে ভাড়া নৈরাজ্য, অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

এ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান থেকে সংযুক্ত করা হয়েছে। তারা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আারো বলা হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দেশের যেকোনো স্থানে প্রয়োজন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন। প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেটদের সঙ্গেও সমন্বয় করবেন তারা।

আরো পড়ুন: মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে ১৩ দিনে ৪২৩ ফ্লাইট বাতিল

বৃহস্পতিবার (১২ মার্চ থেকে ২৪ মার্চ ২০২৬ )পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সরকার আশা করছে, ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে এই মোবাইল কোর্ট কার্যকর ভূমিকা রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার

এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার

মেয়েদের দেখলেই বুক ধড়ফড় করত: বিজয়

মেয়েদের দেখলেই বুক ধড়ফড় করত: বিজয়

‘নজরুল সরোবর’ হবে ধানমন্ডি লেকের পাশে: ডিএসসিসি প্রশাসক

‘নজরুল সরোবর’ হবে ধানমন্ডি লেকের পাশে: ডিএসসিসি প্রশাসক

ভারতীয় ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা

ভারতীয় ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App