×

জাতীয়

এপ্রিলে বাংলাদেশ- চীনের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৮:৫৮ পিএম

এপ্রিলে বাংলাদেশ- চীনের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক

ছবি: সংগৃহীত

আগামী মাসের শুরুতে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে পররাষ্ট্রসচিব পর্যায়ের ১৪তম দ্বিপাক্ষিক বৈঠক। এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে আগামী ২ এপ্রিল ঢাকা আসছেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েডং।

বৃহস্পতিবার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাত করেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।’

সাক্ষাতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীনের উপমন্ত্রীর আসন্ন দু’দিনের সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে জানান। তিনি ঢাকা–বেইজিং পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেবেন। ১৪তম বাংলাদেশ-চীন কূটনৈতিক বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদারের নতুন ক্ষেত্র অনুসন্ধান করা হবে বলে আশা করা হচ্ছে। সফরে উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েইদং দেশের উচ্চপর্যায়ের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন।

বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় চীনের দীর্ঘদিনের সমর্থন ও অবদানের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আশা প্রকাশ করেন, ‘নতুন সরকার গঠনের পর এই সফর বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App