×

জাতীয়

ঈদ শেষে ফিরতি যাত্রা

আজ মিলছে ২৩ মার্চের ট্রেনের টিকিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১০:৪৪ এএম

আজ মিলছে ২৩ মার্চের ট্রেনের টিকিট

ফাইল ছবি

ঈদের ছুটি শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (১৩ মার্চ) বিক্রি করা হচ্ছে আগামী ২৩ মার্চের ট্রেনের টিকিট।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ২৩ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের একই দিনের টিকিট বিক্রি শুরু হবে।

কোন তারিখে কোন দিনের টিকিট

ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ ১৩ মার্চ। সূচি অনুযায়ী—১৩ মার্চ বিক্রি হচ্ছে ২৩ মার্চের টিকিট, ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের টিকিট, ১৬ মার্চ বিক্রি হবে ২৬ মার্চের টিকিট, ১৭ মার্চ বিক্রি হবে ২৭ মার্চের টিকিট, ১৮ মার্চ বিক্রি হবে ২৮ মার্চের টিকিট, ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের টিকিট

টিকিট সংগ্রহ করবেন যেভাবে 

যাত্রীরা রেল সেবা অ্যাপ (Rail Sheba App) ও বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইট থেকে টিকিট কিনতে প্রথমে রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অটো লগইন না থাকলে ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ভ্রমণের তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন ও শ্রেণি নির্বাচন করে ‘ফাইন্ড টিকিট’ বাটনে ক্লিক করতে হবে।

এরপরের পেজে ট্রেনের নাম, আসন খালি আছে কি না এবং ট্রেন ছাড়ার সময় দেখা যাবে। পছন্দের ট্রেন নির্বাচন করে ‘ভিউ সিটস’ অপশনে গিয়ে আসন খালি থাকলে তা নির্বাচন করে ‘কন্টিনিউ পারচেজ’ বাটনে ক্লিক করতে হবে।

ভিসা বা মাস্টারকার্ড, কিংবা বিকাশ–এর মাধ্যমে মূল্য পরিশোধ করলে স্বয়ংক্রিয়ভাবে একটি ই-টিকিট ডাউনলোড হবে। পাশাপাশি যাত্রীর ই-মেইলেও টিকিটের কপি পাঠানো হবে। ই-মেইল থেকে টিকিট প্রিন্ট করে ফটো আইডিসহ সংশ্লিষ্ট স্টেশনে গিয়ে যাত্রার আগে প্রিন্টেড টিকিট সংগ্রহ করা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App