×

জাতীয়

নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস: ডা. জাহিদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৬:৫৯ পিএম

 নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস: ডা. জাহিদ

ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিউরো আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১৩ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বিএনপির এই জ্যেষ্ঠ নেতার খোঁজখবর নিচ্ছেন। একই সঙ্গে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে উনাকে (তারেক রহমান) অবহিত করা হচ্ছে।’

তিনি বলেন, ‘সবাই মির্জা আব্বাসের জন্য দোয়া করবেন। ইতোমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে দেশের সিনিয়ির নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। কিছুক্ষণ আগে বোর্ড বৈঠকে বসেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। তবে এটা বোর্ড নির্ধারণ করবে।’

গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল (বৃহস্পতিার) রাতে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির আবদুল মঈন খান অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান। তার শারীরিক অবস্থা সম্পর্কে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান; অধ্যাপক শেখ আবদুল কাদের; অধ্যাপক জিল্লুর রহমান; অধ্যাপক দ্বীন মোহাম্মদ; অধ্যাপক সাঈদ আহমেদ; অধ্যাপক জাফর ইকবাল প্রমুখ বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে। বোর্ডের বৈঠকের সময় অনলাইনে তিনি নিজেও যুক্ত থাকছেন বলেও জানান।’

ডা. জাহিদ আরো বলেন, ‘মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। দেশটির ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালের নিউরো বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ এবং ভর্তির যাবতীয় কাজ ঠিক করে রাখা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সও ঠিক করে রাখা হয়েছে। তবে সেটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।’

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘মির্জা আব্বাসের সহধর্মিণীসহ তার পরিবার বিএনপির এই সিনিয়র নেতার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App