×

জাতীয়

শাহজালালে ১৫ দিনে ৪৭৫ ফ্লাইট বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৯:১৯ পিএম

শাহজালালে ১৫ দিনে ৪৭৫ ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলেছে।

শনিবার (১৪ মার্চ) দুপুর পর্যন্ত নতুন করে আরও ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ১৫ দিনে মোট ৪৭৫টি ফ্লাইটের যাত্রা বাতিল হলো। 

শুক্রবার (১৩ মার্চ) রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা সংকটের জেরে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কাওছার মাহমুদ বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে আকাশসীমা বন্ধ থাকায় ফ্লাইটগুলো পরিচালনা করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ধারা অব্যাহত থাকতে পারে।’

বেবিচক সূত্র জানায়, আগামীকাল শনিবার দুপুর পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- কুয়েত এয়ারওয়েজ ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, আরব আমিরাত) ২টি, গালফ এয়ার (বাহরাইন) ৪টি, কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি ফ্লাইট। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App