×

জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন প্রবেশ বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:২৪ এএম

জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন প্রবেশ বন্ধ

ছবি : সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকবে। শুক্রবার (১৩ মার্চ) তথ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

বিবরণীতে বলা হয়েছে, উদযাপনকালীন অনুষ্ঠানের প্রস্তুতি এবং স্মৃতিসৌধের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য তিন দিন সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সীমিত রাখা হচ্ছে।

তথ্যবিবরণীতে আরো উল্লেখ করা হয়েছে, ২৬ মার্চ ভোরে আমন্ত্রিত অতিথিরা শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ ত্যাগ করার পর সেটি সর্বসাধারণের জন্য পুনরায় উন্মুক্ত করা হবে।

জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা এবং সার্বিক সৌন্দর্য বজায় রাখার লক্ষ্যে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

আরো পড়ুন : সপ্তাহজুড়ে ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App