×

জাতীয়

ভোটের প্রচারণায় তুরস্ক ও যুক্তরাষ্ট্র সফরে পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৫:২০ পিএম

ভোটের প্রচারণায় তুরস্ক ও যুক্তরাষ্ট্র সফরে পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণা চালাতে শনিবার (১৪ মার্চ) ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

যুক্তরাষ্ট্রের রাজধানী নিউইয়র্ক যাওয়ার পথে ড. খলিলুর রহমান তুরস্কে যাবেন, পরে সেখা‌নে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক কর‌বেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাতিসংঘের সভাপতিত্ব নিশ্চিতে কূটনৈতিক তৎপরতা বাড়াতে নিউইয়র্ক ও আঙ্কারা সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী। সফরকালে তিনি আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেবেন।

সফরকালে ড. খলিলুর রহমান বাংলাদেশের প্রার্থিতার প্রতি আন্তর্জাতিক সমর্থন আদায়ে বিভিন্ন দেশের কূটনীতিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। উল্লেখ্য যে, ফিলিস্তিন সম্প্রতি ২০২৬-২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতিত্বের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। ফলে এই পদের জন্য এখন বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে কেবল সাইপ্রাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App