×

জাতীয়

প্রবাসীদের ভিসা জটিলতায় মন্ত্রণালয়ের নতুন বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৮:০০ পিএম

প্রবাসীদের ভিসা জটিলতায় মন্ত্রণালয়ের নতুন বার্তা

ছবি: সংগৃহীত

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের উপর। বিশেষ করে ছুটিতে দেশে আসা অনেক প্রবাসী এখন ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েছেন। অনেকের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে বা শিগগিরই শেষ হওয়ার পথে। তবে বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

শনিবার (১৪ মার্চ) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে: হাইকমিশন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন থেকে বাংলাদেশে আসা কর্মীদের ভিসা নবায়নের ক্ষেত্রে তাদের নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করে কিংবা অনলাইনে আবেদন করতে হবে।

এ ছাড়া কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সরকার ইতোমধ্যে যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে রয়েছে, সেগুলোর মেয়াদ এক মাস পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে

শিক্ষামন্ত্রী এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে

শিক্ষা বোর্ডের গেট খুলে নিল শিক্ষার্থীরা

শিক্ষা বোর্ডের গেট খুলে নিল শিক্ষার্থীরা

আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App