×

জাতীয়

পর্দা নামছে অমর একুশে বইমেলার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০১:২৫ পিএম

পর্দা নামছে অমর একুশে বইমেলার

ছবি: সংগৃহীত

মাসব্যাপী আয়োজন শেষে শুক্রবার শেষ হয়েছে অমর একুশে বইমেলা ২০২৬। শেষ দিনে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে ছিল পাঠক-লেখক-প্রকাশকদের উপস্থিতি এবং শেষ মুহূর্তের বই কেনাকাটা। তবে ছুটির দিন হওয়া সত্ত্বেও প্রত্যাশিত ভিড় দেখা যায়নি বলে জানান প্রকাশক ও দর্শনার্থীরা।

সরেজমিনে দেখা যায়, মেলার শেষ দিনেও জনসমাগম ছিল তুলনামূলক কম। প্রকাশকদের মতে, রাজধানীর যানজট, বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং রাজনৈতিক কর্মসূচির কারণে মেলায় স্বাভাবিক ভিড় কমে যায়। ঐতিহ্য প্রকাশনীর ব্যবস্থাপক আমজাদ হোসেন কাজল বলেন, এসব কারণেই শেষ দিনেও জনসমাগম ও বিক্রি প্রত্যাশার তুলনায় কম হয়েছে।

কাকলী প্রকাশনীর বিক্রয়কর্মী সোহেল মাহমুদ জানান, আগের বছরগুলোর মতো এবারের মেলায় তেমন উচ্ছ্বাস বা বেচাকেনা দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ রাশেদও বলেন, শেষ দিনে সাধারণত স্টলগুলোর সামনে দীর্ঘ লাইন থাকে, কিন্তু এবার সেই দৃশ্য খুব একটা দেখা যায়নি।

শুক্রবার সকাল ১১টায় মেলার দুয়ার খোলা হয় এবং দুপুর ১টা পর্যন্ত চলে শিশু প্রহর। শিশু চত্বরে ৭৪টি প্রতিষ্ঠানের ১২০টি স্টল ছিল। তবে দীর্ঘদিনের জনপ্রিয় চরিত্র ‘সিসিমপুর’ না থাকায় শিশু প্রহরও কিছুটা প্রাণহীন মনে হয়েছে বলে জানান দর্শনার্থীরা।

আরো পড়ুন: সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই

বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

এবারের মেলার প্রতিপাদ্য ছিল ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে ৭০৮টি প্রতিষ্ঠানকে ১০৮৪ ইউনিট স্টল বরাদ্দ দেওয়া হয়। শিশুদের জন্য ছিল ৭৪টি প্রতিষ্ঠানের ১২০টি ইউনিট স্টল। এবারের মেলায় নতুন বই প্রকাশিত হয়েছে ৩২৯৯টি।

বিদায়ের মধ্য দিয়ে শেষ হলেও বইমেলার আবেগ থেমে থাকে না। আবারও ভাষার মাস ফেব্রুয়ারিতে বইপ্রেমীরা অপেক্ষা করবেন নতুন আয়োজনের জন্য।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের বইমেলা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়। ১৫ মার্চ পর্যন্ত মেলা চলার সিদ্ধান্ত হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App