×

জাতীয়

ঈদে উপলক্ষে ৫ কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০২:৪৩ পিএম

ঈদে উপলক্ষে ৫ কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ

কারা অধিদপ্তরের লোগো। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অর্ধেকের বেশি সাজা ভোগ করা পাঁচজন কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে কারা অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি বিভিন্ন অপরাধে দণ্ডিত এবং অর্থদণ্ডের বেশি সাজাভোগরত পাঁচজন কয়েদির অবশিষ্ট সাজা শর্তসাপেক্ষে মওকুফ করেছেন।

আরো পড়ুন : নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারণ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, চাঁদপুর জেলা কারাগারের কয়েদি আকাশ গিরি প্রকাশ আকাশ দাস (২২), লক্ষ্মীপুর জেলা কারাগারের কয়েদি রবিউল হোসেন (২৫), রংপুর কেন্দ্রীয় কারাগারের কয়েদি মো. জিকরুল হক ওরফে জিকু (৪৩), কয়েদি মো. নুরুজ্জামান (২৯) এবং কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের কয়েদি মো. আব্দুল করিম (৫৬)-এর অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, অন্য কোনো মামলায় তাদের আটক রাখার প্রয়োজন না থাকলে জরিমানাসহ নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App