×

জাতীয়

সংসদে যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব জনগণ প্রত্যাখ্যান করেছে: জাতীয় মুক্তি কাউন্সিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:২২ এএম

সংসদে যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব জনগণ প্রত্যাখ্যান করেছে: জাতীয় মুক্তি কাউন্সিল

ছবি: সংগৃহীত

একাত্তরের যুদ্ধাপরাধীদের জন্য জাতীয় সংসদে শোক প্রস্তাব জনগণ প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম। তিনি এই শোক প্রস্তাব অবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানান। 

রবিবার (১৫ মার্চ) বিবৃতিতে ফয়জুল হাকিম এসব কথা বলেন। 

বিবৃতিতে তিনি বলেন, ‘যদিও শেখ হাসিনার আমলে ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতাদের বিচার প্রক্রিয়ায় সরকারি হস্তক্ষেপ নিয়ে সে সময় প্রশ্ন উঠেছিল। আমরা মনে করি প্রত্যেকেরই ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু অভিযুক্তদের অপরাধ সেজন্য তামাদি হয়ে যায় না। কারণ তারা ছিলেন ফ্যাসিস্ট পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার সহযোগী।’

বিবৃতিতে ফয়জুল হাকিম আরও বলেন, ‘জনগণ ন্যায়বিচার বা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই জুলাই গণঅভ্যুত্থানে সচেতনভাবে জীবন উৎসর্গ করেছিল। একাত্তরের যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করে জাতীয় সংসদ জনগণের ন্যায়বিচারের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অবিলম্বে যুদ্ধাপরাধীদের জন্য গৃহীত শোক প্রস্তাব প্রত্যাহার করতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App