×

জাতীয়

উৎসব ভাতা বাড়াতে শিক্ষামন্ত্রীর প্রস্তাব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০২:১২ পিএম

উৎসব ভাতা বাড়াতে শিক্ষামন্ত্রীর প্রস্তাব

ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি এ ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করার সুপারিশ করেছেন।

সম্প্রতি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে পাঠানো এক আধা সরকারি পত্রে (ডি.ও. লেটার) এ প্রস্তাব তুলে ধরা হয়।

চিঠিতে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, দেশের শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, কল্যাণ নিশ্চিত করা এবং শিক্ষা সেবার মান উন্নয়ন করা সরকারের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অতীতে শিক্ষা খাতের তুলনায় ভৌত অবকাঠামো খাতে বেশি ব্যয় হওয়ায় শিক্ষাবাজেট সংকুচিত হয়েছে। এর ফলে শিক্ষকদের জীবনমান ও সামাজিক অবস্থানে বৈষম্য সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে শিক্ষা খাতে বাজেট বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

বর্তমানে দেশে প্রায় ৬ লাখ ৪ হাজার ৬৫১ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন। তারা এখন মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন। তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই ভাতা ৬০ শতাংশে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

এই প্রস্তাব বাস্তবায়িত হলে অতিরিক্ত ১০ শতাংশ ভাতা বৃদ্ধির কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বছরে প্রায় ১৯০ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রায় ৯৫ কোটি ৮০ লাখ টাকা মোট ২৮৫ কোটি ৮০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হবে।

এ প্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার জন্য অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লারিজানি ও সোলাইমানিকে হত্যার দাবি করছে ইসরায়েল

লারিজানি ও সোলাইমানিকে হত্যার দাবি করছে ইসরায়েল

চাটমোহরে রোজার ঈদে জনপ্রিয় গোস্ত সমিতি

চাটমোহরে রোজার ঈদে জনপ্রিয় গোস্ত সমিতি

আমিরকে ছাড়িয়ে ইতিহাসের দীর্ঘতম নো বল আরেক পাকিস্তানির

আমিরকে ছাড়িয়ে ইতিহাসের দীর্ঘতম নো বল আরেক পাকিস্তানির

কাল বৈশাখী ঝড়ে কুয়াকাটায় ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান লন্ডভন্ড

কাল বৈশাখী ঝড়ে কুয়াকাটায় ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান লন্ডভন্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App