×

জাতীয়

শেরপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

Icon

মো. নাহিদ আল মালেক, শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১১:৩৪ এএম

শেরপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

ছবি:শেরপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই নারীসহ ৩জন নিহত এবং ১০ যাত্রী আহত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- রংপুর জেলা কাউনিয়া উপজেলার শিউলী খাতুন (৪৮) তাইয়েবা (১২) ও মো. রিন্টু মিয়া (৪৫)।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে রংপুরগামী যাত্রীবাহী মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৯-৩০৪১) মহাসড়কের শেরপুর উপজেলার ছোনকা কলেজ রোড এলাকায় বুধবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। এসময় মাইক্রোবাসে আগুন ধরে যায়। এতে ভিতরে থাকা ১৪ জন যাত্রী আটকা পরে। পরে স্থানীয়রা এবং দমকলকর্মীর তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের বাকিদের পরিচয় পাওয়া যায়নি। 

শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ষ্টেশন অফিসার মো. বখতিয়ার হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় এবং বাকি ৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে কয়েকজনের অবস্থা আংশকাজনক বলে তিনি জানান। 

হাইওয়ে পুলিশের শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. রইচ উদ্দিন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পর আরো দুই জনের মৃত্যু হয়। নিহত ও আহতদের নাম পরিচয় শনাক্ত করার কাজ চলছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি হেফাজতে নেয়া হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলাপাড়া হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

কলাপাড়া হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা চূড়ান্তে স্পিকারের সঙ্গে দেখা করবেন সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা চূড়ান্তে স্পিকারের সঙ্গে দেখা করবেন সিইসি

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

ডিপজলের বিরুদ্ধে মামলা

ডিপজলের বিরুদ্ধে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App