×

জাতীয়

ঈদগাহে নিরাপত্তা নিশ্চিতে যেসব বস্তু নিষিদ্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০১:১৫ পিএম

ঈদগাহে নিরাপত্তা নিশ্চিতে যেসব বস্তু নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায়ে আগত মুসল্লিদের জন্য কিছু নির্দেশনা ও নিরাপত্তা ব্যবস্থা জানিয়েছে  ঢাকা মেট্রো পলিটন পুলিশ  (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

গণমাধ্যমকে জানান, ঈদগাহে জায়নামাজ, ছাতা ও মোবাইল ফোন আনা যাবে। তবে ব্যাগসহ কোনো দাহ্য বস্তু আনা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

তিনি বলেন, ঈদগাহ ময়দানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন, ওয়াচ টাওয়ার নির্মাণ এবং সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া চারদিকে তল্লাশি ও পুলিশ লাইনিংয়ের মাধ্যমে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। মুসল্লিদের নির্ধারিত মূল গেট ব্যবহার করতে হবে এবং নারীদের জন্য আলাদা প্রবেশপথ থাকবে।

ঘোষণা অনুযায়ী, জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি বায়তুল মোকাররমে মোট পাঁচটি জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাণিজ্য মেলা প্রাঙ্গণেও নামাজ আদায়ের সুযোগ থাকবে।

ঈদের প্রধান জামাতে মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে জানানো হয়েছে। একসঙ্গে দুই ভিভিআইপি উপস্থিত থাকায় ঈদগাহ এলাকায় একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত আয়োজন করা হবে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: পার্বত্য মন্ত্রী

ঈদে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: পার্বত্য মন্ত্রী

নিজ শহরেই শেষ বিদায় শামস সুমনের

নিজ শহরেই শেষ বিদায় শামস সুমনের

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

ঈদে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

ঈদে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App