×

জাতীয়

চাকরির বয়সসীমা ৩৫ করার প্রস্তাব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১১:৪৬ এএম

চাকরির বয়সসীমা ৩৫ করার প্রস্তাব

ফাইল ছবি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার জন্য অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের সঙ্গে একমত হয়েছে সংসদীয় বিশেষ কমিটি। 

মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে বিরোধীদলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ তথ্য জানান। দলটির পক্ষ থেকে বয়স ৩৫ করার প্রস্তাব করা হলে তা বিল আকারে সংসদে তুলতে বলেছে সরকারি দল।

জানা গেছে, সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থায় সরাসরি নিয়োগের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করার জন্য জারি করা অধ্যাদেশ নিয়ে বৈঠকে আলোচনা হয়। এতে অংশ নেওয়া বিরোধী দল জামায়াতের এমপিরা বয়সসীমা বাড়িয়ে ৩৫ রাখার প্রস্তাব করেন। 

এ প্রস্তাবে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, বয়সসীমা বাড়ানোর বিষয়ে সব পক্ষই একমত। এটি সংসদে নতুন করে বিল আকারে উত্থাপন করা যেতে পারে।

জামায়াত নেতা ও দলীয় এমপি রফিকুল ইসলাম খান বলেন, চাকরির বয়সসীমা ৩২ বছর রাখতে কমিটির সবাই একমত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়

নতুন কমিটি ঘোষণার পরই গণপদত্যাগের ডাক এনসিপির

নতুন কমিটি ঘোষণার পরই গণপদত্যাগের ডাক এনসিপির

স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫ পর্যটকের মৃত্যু

স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫ পর্যটকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App