×

জাতীয়

১৮ বছরে পা দিচ্ছে দেশ টিভি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৬:৫৪ পিএম

১৮ বছরে পা দিচ্ছে দেশ টিভি

ছবি: সংগৃহীত

সম্প্রচারে আমূল পরিবর্তন নিয়ে ১৮তম বছরে পা দিচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন দেশ টিভি। দর্শকদের আস্থা আর ভালোবাসায় হাঁটিহাঁটি পা পা করে গৌরবের সাথে ১৭ বছর পার করেছে দর্শক নন্দীত টেলিভিশন দেশ টিভি। 

২৬ মার্চ ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন দেশ টিভি। এরপর নানা চড়াই উৎরায় পেরিয়ে যৌবনের ১৮ বছরে পদার্পণ করতে চলেছে দর্শকপ্রিয় এই গণমাধ্যমটি। 

দিনটি ২৬ মার্চ অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। যে কারণে প্রতিষ্ঠানটির জন্মতিথি নিয়ে প্রতি বছরই উৎসব আর আমেজের এক অন্যরকম আবহ সৃষ্টি হয়। দেশ টিভির দেশ-বিদেশের দর্শক, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের জন্য কাঙ্খিত এই দিনটি ঘিরে থাকে নানা পরিকল্পনা।  

মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতার বার্তা নিয়ে যাত্রা শুরু হওয়া দেশের অন্যতম এই সংবাদ মাধ্যমটি ইতোমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান নিতে সক্ষম হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ, সংবাদের বিশ্লেষণ ও সংবাদ ভিত্তিক নানা আয়োজন নিয়ে প্রতিদিনের দর্শক চাহিদা মিটিয়ে এগিয়ে চলেছে গণমাধ্যমটি। 

এছাড়াও দেশ টিভির সারাদিনের আয়োজনে ব্যাবসা বাণিজ্য, বিনোদন অনুষ্ঠান, আন্তর্জাতিক খবরা-খবর ও ধর্মীয় অনুষ্ঠান দেশ-বিদেশের মানুষের দৃষ্টি কেড়েছে। স্টুডিও থেকে সরাসরি বিভিন্ন অনুষ্ঠানে দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের সরাসরি অংশগ্রহণও এই প্রতিষ্ঠানটিকে আরো জনপ্রিয় করে তুলেছে। 

নিরপেক্ষতা আর বস্তুনিষ্ঠতার মাধ্যমে দেশ টিভি যে যাত্রা শুরু করেছিলো, সেই পথ পরিক্রমায় আজ এক পরিণত বয়সে উপনীত হয়েছে সংবাদ মাধ্যমটি। দর্শকদের চাহিদা মাথায় রেখে সব সময় যুগোপযোগী সিদ্ধান্তে এগিয়ে চলেছে দেশের শীর্ষ এই স্যাটেলাইট চ্যানেলটি। 

প্রযুক্তির বর্তমান এই বিশ্বে আন্তর্জাতিক সব গণমাধ্যমের ভূমিকা মাথায় রেখে নতুন নতুন উদ্ভাবনী সব আয়োজন নিয়ে এগিয়ে চলেছে দেশ টিভি। স্যাটেলাইট মাধ্যমের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও দারুন দক্ষতা দেখিয়ে চলেছে দেশ টিভি। সারাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতি মুহূর্তের খবরের জন্য আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে স্যাটেলাইট চ্যানেল দেশ টিভি। সময়ের পরিক্রমায় দেশের গণমাধ্যমের দিকপাল হয়ে উঠবে এই চ্যানেলটি, সেই প্রত্যাশাই করছে ভোরের কাগজ পরিবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দৌলতদিয়া বাস দুর্ঘটনা: মৃত ৪, জীবিত উদ্ধার ১১

দৌলতদিয়া বাস দুর্ঘটনা: মৃত ৪, জীবিত উদ্ধার ১১

ডুমুরিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

ডুমুরিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ভূখণ্ড পরিবর্তন হলেও প্রকৃত স্বাধীনতা মেলেনি : জামায়াত আমির

ভূখণ্ড পরিবর্তন হলেও প্রকৃত স্বাধীনতা মেলেনি : জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App