×

জাতীয়

১৮-তে পদার্পণ করলো দেশ টিভি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৯:৪৩ এএম

১৮-তে পদার্পণ করলো দেশ টিভি

ছবি: সংগৃহীত

‘দেশ ও মানুষের কথা বলে’এই স্লোগানকে ধারণ করে ১৮তম বছরে পদার্পণ করলো দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘দেশ টিভি’। ২০০৯ সালের ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের ঐতিহাসিক ক্ষণে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি আজ এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।

২০০৯ সালে একটি মিশ্র বিনোদন চ্যানেল হিসেবে যাত্রা শুরু করলেও দেশ টিভি শুরু থেকেই সংবাদের গুণগত মান বজায় রেখে দর্শকদের আস্থা অর্জন করে। পরবর্তীতে ২০২২ সালের ২৬শে অক্টোবর থেকে এটি পূর্ণাঙ্গ ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক চ্যানেলে রূপান্তরিত হয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাহসী টকশো এবং সময়োপযোগী ফিচারের মাধ্যমে চ্যানেলটি অল্প সময়েই দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোর একটিতে পরিণত হয়েছে।

রাজধানীর মালিবাগে দেশ টিভির প্রধান কার্যালয়ে সকাল থেকেই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কার্যালয়টি আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। সকালে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে কেক কাটার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App