×

জাতীয়

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টনে তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১০:০৯ পিএম

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টনে তারেক রহমান

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার পর তিনি সেখানে পৌঁছান।

তার আগমনের খবরে দুপুর থেকেই কয়েক হাজার নেতাকর্মী কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নামে। এ সময় তাদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। একপর্যায়ে জনসমাগমের বিস্তৃতি পশ্চিমে কাকরাইল ও পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত ঠেকে। আশপাশের অলিগলিতেও তিল ধারনের ঠাঁই ছিল না।

সামনের সড়কে অবস্থানরত নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ঠেলে কার্যালয়ে প্রবেশ করতে তারেক রহমানকে বেশ বেগ পোহাতে হয়। বারান্দায় দাঁড়িয়ে হাত উঁচিয়ে নেতাকর্মীদের অভিবাদন জানান প্রধানমন্ত্রী।

দলীয় সূত্র জানায়, সেখানে বিভিন্ন দাফতরিক কাজ সারবেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকাল থেকেই আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে ছিল সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে শনিবার (২৭ মার্চ) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তরুণ নেতাকর্মীদের উচ্ছ্বাস থামাতে তিনি বলেন, কাল নয়াপল্টনে আসবো। তোমাদের দেখতে চাই। দেখবো কারা কারা আসো। এ সময় খুশিতে নেতাকর্মীরা স্লোগান দেন।

দুই দশক পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর সর্বশেষ ২৯ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তারেক রহমান।

জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক অ্যাডভোকেট আব্দুস সালাম ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপিসহ কেন্দ্রীয় নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সংকট নিয়ে বড় সুখবর দিলেন রিজভী

গ্যাস সংকট নিয়ে বড় সুখবর দিলেন রিজভী

বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মোজাফফরের ফোনে মিলল জিয়া হত্যার চাঞ্চল্যকর তথ্য

মোজাফফরের ফোনে মিলল জিয়া হত্যার চাঞ্চল্যকর তথ্য

বিএনপির প্রথম কমিটিতে ছিলেন যেসব নেতা

বিএনপির প্রথম কমিটিতে ছিলেন যেসব নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App