×

জাতীয়

সংসদে হান্নান মাসউদ

‘জেন-জিরা বাহাত্তরের সংবিধান আর চায় না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৯:১৩ পিএম

‘জেন-জিরা বাহাত্তরের সংবিধান আর চায় না’

ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় সংসদ সদস্য হান্নান মাসউদ বলেছেন, নতুন প্রজন্ম বা জেন-জিরা আর বাহাত্তরের সংবিধান চায় না। একইসঙ্গে স্বাধীনতার ৩০ বছর পরে জন্ম নেওয়া তরুণরা কেন ভোটাধিকার বঞ্চিত, সেই জবাবও দাবি করেছেন তিনি।

রোববার ( ২৯ মার্চ ) জাতীয় সংসদে মূলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি সময় বণ্টনে বৈষম্য এবং নির্বাচনী সহিংসতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

নিজেকে জেন-জি প্রজন্মের প্রতিনিধি দাবি করে হান্নান মাসউদ বলেন, আমি এ সংসদের সর্বকনিষ্ঠ এমপি, বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ এমপি। আপনারা যে 'জেন-জি' প্রজন্মের কথা বলেন, আমি তাদের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলতে এসেছি। জেন-জিরা কী চায়?  তারা বাহাত্তরের সংবিধান আর চায় না।

তারা জবাব চায়—স্বাধীনতার ৩০ বছর পরে জন্ম নিয়ে আমার মতো যারা সন্তানরা রয়েছে, তারা কেন ভোটাধিকার পায় নাই?"

বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে অর্থনৈতিক, মানসিক ও রাজনৈতিকভাবে পুনরুদ্ধার করেছেন। আমার এলাকা হাতিয়ার বেড়িবাঁধ ও খাল খনন তিনি করে দিয়ে গেছেন। অথচ আমরা একাত্তরে রক্ত দিয়েছি নিরাপদ বাংলাদেশের জন্য, ভোটাধিকারের জন্য। কিন্তু আমরা কী দেখেছি? ৭৩ সালে ভোট চুরি হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে।

বর্তমানেও আমরা সেই নতুন বাংলাদেশ পাই নাই।

নিজের নির্বাচনী অভিজ্ঞতার বর্ণনা দিয়ে হান্নান মাসউদ বলেন, ‘আমি নির্বাচনে ভোট ডাকাতি দেখেছি। আমার গায়ে সরাসরি হামলা করা হয়েছে। আমি কি রক্ত ঝরিয়েছি আপনারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হবেন বলে? ১৮ বছরের মাথায় ১৪৪ ধারার মধ্যে আমার নিজের ইউনিয়নে অস্ত্র হাতে সন্ত্রাসীরা পাহারা দিয়ে সংবাদ সম্মেলন করেছে। তিনি বর্তমান নির্বাচনী ব্যবস্থাকে ৯৪ সালের মাগুরা নির্বাচনের সঙ্গে তুলনা করেন।

বক্তব্যের শেষ পর্যায়ে একটি ভয়ংকর অভিযোগ তুলে ধরেন এ তরুণ সংসদ সদস্য। তিনি বলেন, নির্বাচনের পরের দিন এক নারীকে গণধর্ষণ করা হয়েছে শুধুমাত্র নৌকা বা সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার কারণে। ৩০টা কেন্দ্রে প্রার্থীদের ঢুকতে দেওয়া হয়নি। এর জবাব কে দেবে?’

স্পিকারের উদ্দেশে তিনি বলেন, সরকার দল হলে ৮ মিনিট, বিরোধীদল হলে ৬ মিনিট—এভাবে তো কথা বলতে পারি না। আশা করি ফ্লোর দেওয়ার ক্ষেত্রে কোনো বৈষম্য করবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App