×

জাতীয়

এবার রাষ্ট্রদ্রোহের মামলায় শ্যোন অ্যারেস্ট শওকত মাহমুদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৫:২১ পিএম

এবার রাষ্ট্রদ্রোহের মামলায় শ্যোন অ্যারেস্ট শওকত মাহমুদ

ছবি: ফাইল ফটো

অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা রমনা থানার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাংবাদিক শওকত মাহমুদকে। 

সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মো. আখতার মোরশেদ তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়, ‘২০২৫ সালের ৫ আগস্ট মঞ্চ ’৭১ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। ওই বছরের ২৮ আগস্ট সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের কার্যক্রম পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, তারা প্রকৃতপক্ষে দেশকে অস্থিতিশীল করা এবং অন্তর্বর্তী সরকারকে উৎখাতের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য প্রদান ও ষড়যন্ত্রে লিপ্ত ছিল। মামলার এজাহার নামীয় ১৬ জন আসামিসহ অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জন ব্যক্তি ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। গোয়েন্দা রমনা বিভাগের জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে সমবেত হয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। আসামি শওকত মাহমুদ উল্লিখিত ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে প্রাথমিক তদন্তে তথ্য প্রমাণ পাওয়া গেছে। তিনি তার দলীয় লোকজনসহ একত্রিত হয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচারমূলক সভা করেছেন বলে জানা যায়।’

এজন্য মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে শওকত মাহমুদকে এই মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

নাশকতার বিভিন্ন মামলায় গত বছরের ১৮ আগস্ট রাজধানীর বসুন্ধরা সিটির সামনে থেকে ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার অপচেষ্টা ও বিদেশী গোয়েন্দা সংস্থার কাছে সংবেদনশীল তথ্য পাচার’ -এর অভিযোগে দায়েরকৃত একটি সন্ত্রাসবিরোধী মামলায় শওকত মাহমুদকে  আটক করা হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে একে একে ২৩টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার গ্রেপ্তার দেখানো রাষ্ট্রদ্রোহের মামলাটি শওকত মাহমুদের বিরুদ্ধে ২৪ তম মামলা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়া থেকে জ্বালানি আমদানির অনুমতি চেয়ে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের চিঠি

রাশিয়া থেকে জ্বালানি আমদানির অনুমতি চেয়ে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের চিঠি

মজুদ প্রবণতার কারণেই জ্বালানি সংকটের আতঙ্ক

সংসদে জ্বালানিমন্ত্রী মজুদ প্রবণতার কারণেই জ্বালানি সংকটের আতঙ্ক

খাল ও ফসলি জমি কেটে সড়ক নির্মাণ, ধসের আশঙ্কা

খাল ও ফসলি জমি কেটে সড়ক নির্মাণ, ধসের আশঙ্কা

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App